গাইবান্ধায় ইয়াবাসহ যুবক আটক

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ ভাঙ্গামোড় গ্রাম থেকে শুক্রবার দুপুরে এক হাজার ৭৫ পিচ ইয়াবাসহ আশাদুজ্জামান (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সদস্যরা। আশাদুজ্জামান ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (এডি) আশরাফ জানান, আশাদুজ্জামান ও তার বাবা জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জাহিদুল ইসলাম পালিয়ে যায়। পরে তার বাড়ির ঘর থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো এক হাজার ৭৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার ছেলে আশাদুজ্জামানকে আটক করা হয়।
 
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় র‌্যাব-১৩ বিকালে সাদুল্লাপুর থানায় আশাদুজ্জামানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top