
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) অ্যান্ড মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের পরিচালক ছিলেন।
পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে থাকা এন এম জিয়াউল আলমকে গত ১৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) করে সরকার। মাসুদ রেজওয়ানকে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে রবিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।