বিএনপির সভানেত্রী খালেদা জিয়াকে আইনি নোটিশ

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ মেহেদি রেজিস্ট্রার ডাকযোগে এই নোটিশ পাঠান।
 
নোটিশে বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধ শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে’-খালেদা জিয়ার এই ধরনের বক্তব্য থেকে জানা গেছে, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল নয়। তারা শধু মুক্তিযোদ্ধার কথা বলে, তাদের দলে কোনো মুক্তিযোদ্ধা নেই। যারা আছেন তারা সবাই ভুয়া। তাদের দেশের প্রতি কোনো মায়া নেই।
 
প্রকাশিত প্রতিবেদন বঙ্গবন্ধুর নাম না উল্লেখ করেই খালেদা জিয়া আরো বলেছেন, তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ চাননি।
 
নোটিশে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের এই বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। একই সঙ্গে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলে খালেদা জিয়া  ৩০ লক্ষ শহীদের বিমিনয়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের আর্দশকে ভুলুণ্ঠিত করেছেন।
 
নোটিশে আগামী সাতদিনের মধ্যে খালেদা জিয়াকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমতা প্রার্থনা দাবি জানানো হয়েছে। যদি তা না করা হয় তবে তার বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারি মামলা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top