সেবা ডেস্ক: পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বই উৎসব উদযাপিত হবে। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে পিএসসি-জেএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণের পর বই উৎসবের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এবছর ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ শিক্ষার্থীর হাতে মোট ৩৩ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৭৬০টি বই বিতরণ করা হবে।বই উৎসব উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় শিক্ষামন্ত্রণালয়ের উদ্যোগে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন করা হবে। উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন শিশু কিশোরদের হাতে বই তুলে দিয়ে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।