জামালপুরের বকশীগঞ্জে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও উফাত দিবস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে র্যালি , আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দুপুরে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা মডেল রিসোর্স সেন্টারে আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের বকশীগঞ্জ ফিল্ড অফিসার মোশারফ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন ভারপ্রাপ্ত ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হামিদ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মওলানা এনায়েত উল্লাহ, ইসলামিক মিশনের ফার্মাসিষ্ট আবুল হোসেন, ব্যবসায়ী গোলাম মোস্তফা,উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু ।
আলোচনা সভা শেষে মিলাদ , দোয়া এবং মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিশুদের মধ্যে সহজ পদ্ধতিতে কোরান শিক্ষা বই বিতরণ করেন অতিথিরা।
র্যালি , আলোচনা সভায় বিভিন্ন মসজিদের ইমাম, গণশিক্ষা প্রকল্পের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।