সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছেও হারল বাংলাদেশ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  সাফ চ্যাম্পিয়নশিপের ১১তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে এদিনও জয়ের দেখা পায়নি মামুনুলরা। তারা ৩-১ গোলে হেরেছে মালদ্বীপের কাছে। এই হারে সাফের চলতি আসর থেকে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিত হয়েছে।
ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত বাংলাদেশ বেশ প্রভাব বিস্তার করে খেলে। কিন্তু ৪১ মিনিটে ডি বক্সের মধ্যে হাত প্রসারিত করে বল ফেরাতে গিয়ে হ্যান্ডবল করেন ওয়ালি ফয়সাল। রেফারি মালদ্বীপকে পেনাল্টি উপহার দেন আর হলুদ কার্ড দিয়ে ফয়সালকে তিরস্কার করে। পেনাল্টি থেকে মালদ্বীপের সেরা খেলোয়াড় আলী আশফাক গোল করে এগিয়ে নেন দলকে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
বিরতির পরও বাংলাদেশ তাদের আক্রমণ অব্যহত রাখে। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের ৮৬ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলে ম্যাচে সমতায় ফেরে। কিন্তু পরের মিনিটেই গোল করে মালদ্বীপকে এগিয়ে নিয়ে যান নাইজ হাসান। আর অন্তিম মুহূর্তে গোল করে ৩-১ ব্যবধানে মালদ্বীপের জয় নিশ্চিত করেন আহমেদ নাশিদ।
প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হার মেনেছে। অন্যদিকে মালদ্বীপ তাদের প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে হারিয়েছে ভুটানকে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top