
জঙ্গিবাদ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মন্তব্য করে এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘কিছু যুবককে বিভ্রান্ত এবং তাদের ভুল বুঝিয়ে জঙ্গিবাদী কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। তাদের বোঝানো হচ্ছে মসজিদে ঢুকে মানুষ হত্যা করলে বেহেশতে যাওয়া যাবে। কিন্তু ইসলাম ধর্ম এটি কখনোই সমর্থন করে না।’
সোমবার খুলনায় এক অনুষ্ঠানে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে কমিউনিটি পুলিশ সদস্যদের মধ্যে ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে বলেন তিনি। নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা মহানগর ও খুলনা রেঞ্জের কমিউনিটি পুলিশ ফোরামের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
আইজিপি আরো বলেন, সুন্দর সমাজ গড়ে তোলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। সুন্দর বসবাসযোগ্য সমাজ গড়তে সমাজের প্রতিটি শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে সংগঠিত হতে হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।