গাইবান্ধায় ট্রাকচাপায় নিহত ৩

Unknown
0
সেবা ডেস্ক:  গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। রবিবার দুপুর সোয়া দুইটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের জুমদহ আনিসের চাতাল (বৈরি হরিণমারী ) এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামের রজব আলীর স্ত্রী রাণী বেগম (৫০), একই গ্রামের লেবু মিয়ার ছেলে স্বপন মিয়া (৮) ও একই উপজেলার বেড়া মালঞ্চ গ্রামের হাসেন আলীর স্ত্রী হাফিজা বেগম (৩৫)।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, রংপুরগামী কাঠের গুড়িবাহী একটি ট্রাক ঐ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন মারা যায়।
তিনি আরো জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top