সেবা ডেস্ক: গতকাল রবিবার ২০.১২.২০১৫ ইং সিঙ্গাপুর ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম এর উদ্যোগে আলোচনা সভা ও ডেসটিনি গ্রুপের এমডি মোঃ রফিকুল আমিন, চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর মুক্তির লক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসএমএফ সিঙ্গাপুর প্রতিনিধি মোঃ জহুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিপন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কুদ্দুস, ফরিদ আহম্মেদ, জসিম উদ্দিন। উপস্থিত সকলেই কোম্পানির এই ক্রান্তি লগ্নে ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরামের চলমান কার্যক্রমের সঙ্গে একাত্বতা প্রকাশ করে কোম্পানির চূড়ান্ত মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
![]() |
| মোঃ জহুরুল ইসলাম ডিএসএমএফ প্রতিনিধি সিঙ্গাপুর। মোবাইল +৬৫৯৩৪৯৯৪০৭ |
পাশাপাশি সিঙ্গাপুরে অবস্থানরত কোম্পানির সকল পর্যায়ের ক্রেতা বিনিয়োগকারীদের +৬৫৯৩৪৯৯৪০৭ এই নাম্বারে পরামর্শ প্রদান ও সহযোগিতা নেওয়ার জন্য আহ্ববান জানানো হয়।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।