তিন সাংবাদিক আটকের ঘটনায় সাংবাদিক মহলের ক্ষোভ

S M Ashraful Azom
0

রুবাইত হাসান,(বিভাগীয় প্রধান রাজশাহী): রাজশাহীতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের হয়রানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন(বাসকো)রাজশাহী বিভাগ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) রাজশাহী জেলা শাখাসহ রাজশাহীর সকল সাংবাদিক নেতৃ বৃন্দ। তিন সাংবাদিক আটকের ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়ে পরেছে স্থানিয় সাংবাদিক মহলেও। সমকাল পত্রিকার রাজশাহী ব্যুরো চিফ ও এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব, তাঁর ক্যামেরাপারসন রবিউল ইসলাম খোকন ও সহযোগী তারিকুজ্জামানকে মঙ্গলবার রাত থেকে এ পর্যন্ত প্রায় থানায় আটকে রাখা হয়েছে। কী অভিযোগে তাঁদের আটক করা হয়েছে, কেউ জানে না। তাদের আটকের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন স্থানীয় ইউএনও, বিজিবি এবং পুলিশ কতৃপক্ষ। এটিএন নিউজের সহযোগি বার্তা প্রধান প্রভাষ আমিন ফেসবুকে এক স্ট্যাটাসে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। সেখানে তিনি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন। সরকারি দলের এক এমপির নির্দেশেই এ তিন সাংবাদিককে আটক রাখা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। প্রভাষ আমিন ফেসবুকে লিখেছেন, ‘সৌরভ হাবিবের মামা সেখানকার একজন বিদ্রোহী প্রর্থী।  তাই কৌশলে সৌরভকে নির্বাচন থেকে বাইরে রাখতেই সরকারি দলের প্রার্থী ও এমপি ইউএনওকে দিয়ে ফাঁদ পেতেছেন।’ পুলিশ বলছে, ক্যাম্পে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের ধরে পুলিশে সোপর্দ করেছে। বিজিবি বলছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা তাঁদের আটক করে বিজিবির ওপর দোষ চাপাচ্ছে। ইউএনও বলছেন, বিজিবি তাঁদের ধরে ইউএনওর ওপর দোষ চাপাচ্ছে। পুঠিয়া থানায় আটক সৌরভ হাবীব বলেন, সেখানকার নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাত সাড়ে আটটার দিকে তিনি এটিএননিউজে ইউএনওর সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য তিনি বিজিবির রাজশাহীর অধিনায়ক শাহজাহান সিরাজকে ফোন করেন। তিনি অনুমতি দিয়ে একজন সুবেদারের ফোন নম্বর দেন। ওই সুবেদার তাঁদের পুঠিয়ায় পিএন স্কুলের সামনে যেতে বলেন। সেখানে গেলে তাঁদের ক্যাম্পের ভেতরে ঢোকানো হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রাত ১২টার দিকে পুঠিয়ার রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নুরুজ্জামান, নির্বাচনী কর্মকর্তা মনজুরুল হাসান সেখানে যান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়। সৌরভ হাবীবের মামা আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী জিএ মহীরা বাচ্চু বলেন, পরিকল্পিতভাবে তাঁর মনোবল ভেঙে দিতে ভাগনেকে পুলিশে দেওয়া হয়েছে। পুঠিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রব বলেন, কী অভিযোগে তাঁদের আটক করা হয়েছে, তিনি তা জানেন না। বিজিবি ক্যাম্পে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তাঁদের পুলিশে সোপর্দ করেছে। ইউএনও নুরুজ্জামান বলেন, বিজিবি তাঁদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ধরেছে। এখন সৌরভ হাবিব ও তাঁর দলকে কী করা হবে, জানতে চাইলে নুরুজ্জামান বলেন, ভাবছেন জরিমানা করে ছেড়ে দেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top