রাজশাহী ক্যাডেট কলেজে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

Unknown
0
সেবা ডেস্ক:  রাজশাহী ক্যাডেট কলেজে গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরিত সিলিন্ডারের আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। 
 
দগ্ধরা হলেন, ক্যাডেট কলেজের কর্মচারী ওয়াহেদুজ্জামান (৩০), মঞ্জুর রহমান (২৮), রাজশাহীর শিরোইল কলোনি এলাকার হোসেন আলীর ছেলে রুবেল (৪৫) ও ছোটবনগ্রাম এলাকার মকবুলের ছেলে সেলিম (৪০)। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
 
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, সোমবার ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ কারণে প্রস্তুতি চলছিল। শনিবার সকাল ৮টার দিকে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় এ দুর্ঘটনা ঘটে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top