লেট'স টক উইথ টিউলিপ সিদ্দীক: রোড টু ওয়েস্টমিনিস্টার"

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  'আমার মেয়ে হবে. মেয়েই চাই আমার'- "লেট'স টক উইথ টিউলিপ সিদ্দীক: রোড টু ওয়েস্টমিনিস্টার" শিরোনামের অনুষ্ঠানে এ মন্তব্য করলেন ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। কন্যা সন্তানই তিনি পছন্দ করেন এবং মেয়েই চান বলেও জানান।
 
বুধবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এই সংলাপের আয়োজক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। মা হওয়ার পর নতুন চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, 'আমি যে দল থেকে এমপি হয়েছি, সে দল থেকে আগে কোন নারী এমপি হয়নি।'
এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর নাতনী, প্রধানমন্ত্রীর ভাগ্নী হিসেবে নিজের পরিবারের সঙ্গে বাংলাদেশের অন্য পরিবারের কোন পার্থক্য দেখি না। আপনারা যা করেন, আমরাও তাই করি। রান্না করি, খালা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) রান্না করতে পছন্দ করেন। ব্যাডমিন্টন খেলি। আপনারা যা করেন, আমরাও তাই করি। একই রকমের পরিবার।'
ওয়েস্টমিনিস্টার হওয়ার পথে ভোটের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, 'দরজায় দরজায় গিয়েছি ভোট চাইতে। অনেক পরিশ্রম করেছি। নির্বাচনের সময় আসতে পারিনি। এখন এসেছি। ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে না। কিন্তু সংসদের সেশন আবার শুরু হতে চলেছে। তাই চলে যেতে হবে।'
 
সংলাপে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, তরুণ নেতা এবং বিজ্ঞ ব্যক্তিবর্গ।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top