সিরিয়ায় সরকারি বাহিনীর অভিযানে ১০ শিশুসহ নিহত ২৮

Unknown
0
সেবা ডেস্ক:  সিরিয়ার রাজধানীর কাছে বৃহস্পতিবার সরকারি বাহিনীর বিমান অভিযানে ১০ শিশুসহ ২৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দামেস্ক প্রদেশে বিদ্রোহীদের বৃহত্তম শক্ত ঘাঁটি ইস্টার্ন ঘাওতার হ্যামমুরিয়ে ও ইরবিনে বিমান অভিযানে আরো কমপক্ষে ৬০ জন আহত হয়েছে।
 
হ্যামমুরিয়েতে আট শিশুসহ ২০ জন ও পার্শ্ববর্তী ইরবিনে দুই শিশুসহ ছয় জন নিহত হয়েছে। মানবাধিকার সংস্থার পরিচালক রামি আব্দেল রহমান বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী নিয়মিত ওই এলাকায় বিমান হামলা চালায়। দামেস্কের উত্তর-পূর্বাঞ্চলে ডুমা এলাকায় গোলাবর্ষণে আরো দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া সরকারি বাহিনী ইস্টার্ন ঘাওতিয়ায় গোলা নিক্ষেপ করছে। এদিকে বিদ্রোহীরা মাঝে মাঝে ইস্টার্ন ঘাওতিয়া থেকে দামেস্কের পূর্বাঞ্চলে গোলা নিক্ষেপ করছে। এএফপি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top