বাহরাইনের একটি এফ-১৬ যুদ্ধবিমান সৌদি আরবে বিধ্বস্ত

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  বাহরাইনের একটি এফ-১৬ যুদ্ধবিমান ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে সৌদি আরবে বিধ্বস্ত হয়েছে। বিমানটি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছিল। সৌদি আরবের নেতৃত্বে ১০টি দেশের জোট দেশটির বিদ্রোহীদের দমনে হামলা চালাচ্ছে।
 
সৌদি জোটের বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়, ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলে বাহরাইনের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
 
বিমানটি বিধ্বস্ত হলেও পাইলট প্রাণে রক্ষা পেয়েছেন। তবে তার অবস্থার ব্যাপারে স্পষ্ট কিছু জানা সম্ভব হয়নি। এনিয়ে ইয়েমেনে যুদ্ধরত সৌদি জোটের দুইটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। এর আগে গত মে মাসে মরক্কোর একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। জোটের দাবি, যান্ত্রিক ত্রুটি বা মানব সৃষ্ট ভুলের কারণে বিমানটি বিধ্বস্ত হয়। সূত্র: এএফপি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top