নিউজিল্যান্ডের দাপুটে জয়

Unknown
সেবা ডেস্ক:  শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। দাপুটে ব্যাটিংয়ে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার ১৮৯ রানের লক্ষ্য পেরিয়ে গেছে সাত উইকেট ও ১৭৪ বল হাতে রেখে।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৮৮ রানে অলআউট হয়ে যায়। চিলিন্দা সিরিবর্ধনে ও কাপুদেগেরা শেষের দিকে দুটি অর্ধশত রান না করলে হয়তো শত রানই পেরুতে পারতো না শ্রীলঙ্কা। মাত্র ২৭ রানে যে পাঁচ উইকেট যে পড়ে গিয়েছিল তাদের। ম্যাট হেনরি চারটি ও ডগ ব্রেসওয়েল তিনটি উইকেট নেন।
ছোট লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম। মাত্র ১০ ওভার ১ বলের ওপেনিং জুটিতেই আসে ১০৮ রান। ব্রেন্ডন ম্যাককালাম ২৫ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান। পরে আরো দুই উইকেটের পতন হলেও জিততে কোনো সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। ওভার প্রতি ৯.০৯ গড়ে রান তুলে ২১ ওভারেই শ্রীলঙ্কার রান পেরিয়ে যায় নিউজিল্যান্ড। ৫৬ বলে ৭৯ রান করেন গাপটিল। সিরিবর্ধনে দুই উইকেট নেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top