বাংলাদেশকে রোল মডেল করার পরিকল্পনা আইসিসির

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  উন্নয়নশীল ক্রিকেট জাতির রোল মডেল হিসেবে বাংলাদেশকে বাছাই করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
সম্প্রতি ক্রিকফ্রেঞ্চির প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নের রোল মডেল হিসেবে ধরে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গবেষণা শুরু করতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর সেই গবেষণার নেতৃত্বে আছেন আইসিসির ডেভলপমেন্ট অফিসার হিসেবে নিয়োজিত আমিনুল ইসলাম বুলবুল।
টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে মাশরাফি বিন মুর্তজার দল। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিরা বাংলাদেশের শিকারে পরিণত হয়েছে। এবার তাই বাংলাদেশকে রোল মডেল বানিয়ে সহযোগী দেশগুলোর সামনে তুলে ধরবে আইসিসি।
এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু দেশকে দেয়া হবে সেই গবেষণা পত্র। যা দেখে নিজেদের ক্রিকেটকে আরো সুসংহত করার সুযোগ পাবে তারা। গবেষণার জন্য আইসিসি দায়িত্ব দিয়েছে মেলবোর্নের নামকরা বিশ্ববিদ্যালয় ডেকেইন ইউনিভার্সিটির গ্রিন অ্যাসোসিয়েট পরিচালক ও স্পোর্টস ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ শিলা এন এনগুয়েনকে। ঢাকায় এসে বাংলাদেশের ক্রিকেটের আদি-অন্ত্য খতিয়ে দেখবেন এই গবেষক। আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই গবেষণা।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলছেন, এটা শুধু বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার নয়, দারুণ অনুপ্রেরণার ব্যাপারও। আমাদের বলা হয়েছে, বাংলাদেশের ক্রিকেট কিভাবে উন্নতিটা করছে সেটা তারা বিশ্লেষণ করে দেখতে চান। আমাদের উন্নতিটা যে দৃষ্টি কেড়েছে, এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা গর্বের ব্যাপার। পাশাপাশি এতে আমরা অনুপ্রাণিতও বটে। আমরা মনে করি, আমাদের আরও ভালো কাজ করায় এই ব্যাপারটি অনুপ্রেরণা জোগাবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top