বিজিবি-বিএসএফ সম্মেলন স্থগিত

S M Ashraful Azom
0

ভারতের নয়া দিল্লীতে বিএসএফের বিমান বিধ্বস্ত হয়ে বিএসএফ কর্মকর্তাসহ ১০ জন নিহতের ঘটনায় ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন স্থগিত করা হয়েছে। পাঁচ দিনব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ বুধবার পিলখানায় শুরু হওয়ার কথা ছিল।
 
সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্যে বিএসএফ প্রতিনিধিদলের একটি অংশ (১০ জন) গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছে। বিএসএফ মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠকসহ ১৩ জন গতকাল বিকালে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু গতকাল সকালে দিল্লী বিমানবন্দরে বিএসএফের একটি বিমান উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে বিএসএফের ২ জন ডিআইজি ও অপর ১ জন কর্মকর্তাসহ ১০ জন নিহত হওয়ার ঘটনায় বিএসএফ মহাপরিচালককে তার পূর্বনির্ধারিত ঢাকা সফর বাতিল করেন।
 
বিজিবির জনসংযোগ দফতরের প্রধান মোহসীন রেজা বলেন, বিএসএফের বিমান দুর্ঘটনার সংবাদ পেয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিএসএফের মহাপরিচালককে ফোন করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top