সেবা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঝড়বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৮-তে দাঁড়িয়েছে। শুধু মিসিসিপি অঙ্গরাজ্যেই মারা গেছে ১০ জন।
এছাড়া টেনেসিতে ছয়জন মারা গেছে। আরাকানসাস ও আলাবামা অঙ্গরাজ্যে এক জন করে মারা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সপ্তাহের ভয়াবহ এই টর্নেডো ও বৃষ্টির শঙ্কা কাটতে না কাটতেই আবার তুষার ঝড়ের শঙ্কা দেখা দিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন টেক্সাস ও ওকলাহোমায় দেশটির ইতিহাসের সবচেয়ে বড় তুষার ঝড়ের সৃষ্টি হতে পারে যাতে প্রায় ১৬ ইঞ্চি তুষারে রাস্তা ঢেকে যাবে। গাড়িচালকদের সতর্ক করা হয়েছে এই বিষয়ে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।