ক্রিসমাসে গুনে গুনে কিমের ১৫০ টি উপহার

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  ক্রিসমাসে গুনে গুনে ১৫০টি উপহার পেয়েছেন মার্কিন টিভি রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। তবে এতগুলো উপহার দিয়েছেন একজন মানুষই। আর সেই মানুষটি কিমের স্বামী কেনি ওয়েস্ট। কিম নিজে তার অ্যাপের মাধ্যমে তার ভক্তদের এই খবরটি জানিয়েছেন।
 
সেখানে দেখা গেছে কিমের মা ক্রিস জেনারের প্রেমিক কোরে গ্যাম্বেল উপহারগুলো গুনছেন। তাকে এও বলতে শোনা গেছে, ‘১৫০টি উপহার, এবং আরো গুনছি...।’
 
রঙিন কাগজে মোড়া ছিল প্রতিটি উপহার। যার মধ্যে কিমের জন্য বেশ কিছু পোষাকও রয়েছে। কিম জানিয়েছেন, কিমের জন্য উপহার কিনতে কেনি তার অ্যাসিস্ট্যান্টকে ইতালি পাঠিয়েছিলেন। এবং স্কাইপে পুরো বিষয়টি দেখে কেনি উপহার বেছেছেন বলে জানিয়েছেন তিনি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top