ঐশ্বরিয়া অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  মা হওয়ার পর 'জাজবা' চলচ্চিত্রের মধ্য দিয়ে আবারও বলিউডে ফিরলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। সেই সাথে তিনি নিজেকে জরালেন কিছু ভিন্ন নিয়মে। 'জাজবা' শিরোনামের চলচ্চিত্রের পর ঐশ্বরিয়া ঘোষণা দিলেন তিনি আর কোন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না।
 
সম্প্রতি করণ জোহরের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ শিরোনামের চলচ্চচিত্রের কাজে হাত দিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করবেন রণবীর কাপুর। পরিচালক করণ জোহরের খুব ইচ্ছে থাকলেও চলচ্চিত্রে থাকছে না ঐশ্বরিয়ার কোন অন্তরঙ্গ দৃশ্য। কারন মা হওয়ার পর ঐশ্বরিয়া কোন প্রকার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
 
এ বিষয়ে তিনি জানান, 'এখন সময় অনেক বদলে গেছে। কিছু কিছু পারিবারিক দিক এখন আমার মানতে হয়। কেননা এখন আমি মা হয়েছি। এমন কোন দৃশ্যে আমি অভিনয় করতে পারবো না যার প্রভাব আমার সন্তানের উপর পরতে পারে।' তিনি আর বলেন, 'আমি যেমন অভিনেত্রী তেমনি আমি একজন মা, এই বিষয়টিও হয়তো আমার ভক্তরা জানে।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top