সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে পাঁচ বিঘা জমির ভুট্টা গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ নৃশংস ঘটনাটি ঘটেছে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চর গাজীর পাড়া গ্রামে।
স'ানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দুর্বৃত্তরা চর গাজীর পাড়া গ্রামের কৃষক সাইদুল্লাহ মিয়ার বিশ শতাংশ , পাইলট মিয়ার দুই বিঘা ও রহমত আলীর আড়াই বিঘা জমির ভুট্টা চারা কাঁচি দিয়ে কেটে ফেলে ।
মঙ্গলবার সকালে স'ানীয় লোকজন তাদের ভুট্টা ক্ষেতের এ অবস'া দেখে ক্ষতিগ্রস'দের খবর দেন। পরে ক্ষতিগ্রস'রা তাদের ক্ষেতের অবস'া দেখে কান্নায় ভেঙে পড়ে।
চর গাজীর পাড়া গ্রামের ক্ষতিগ্রস' কৃষক পাইলট মিয়া বলেন, বন্যায় রোপা আমণের ক্ষতি হলে ভুট্টা আবাদ করি। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ভুট্টা চাষ করেছিলাম কিন' সে আশা পানিতে ভেসে গেল।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, ক্ষতিগ্রস'রা অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।