সেবা ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাইবিল। ফসলের খুবই ভালো ফলন আর বিপুল পরিমাণ ফসল উত্পাদনের জন্য সুখ্যাত। দেশের মোট চাহিদার একটা উল্লেখযোগ্য পরিমাণ ফসল ফলে এখানে। এবারো ব্যতিক্রম হয়নি এর।
কৃষকেরা খুশি—তবে বেশি খুশি জোতদার আর বড় ভূস্বামীরা; কৃষকের তো পেটে-ভাতেই মন ভরে যায়। তারপর সে আবারো মাটি আর আকাশের দিকে তাকিয়ে ভাবে : কবে নামবে বাদল, মাটি ভিজে নরম হবে, তাতে ফলবে সোনালি ফসল, জোতদার—ভূস্বামীর জায়া-কন্যা জননীর নেত্রজুড়ে নামবে আনন্দের ঢল।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।