'কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হয় না, আগেই বাক্স ভরে যায়'

Unknown
0
সেবা ডেস্ক:  'এখন আর মানুষকে কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হয় না, আগেই বাক্স ভরে যায়'- নির্বাচনে বর্তমান সরকার ভোট কারচুপি করছে এমন দাবি করে এই মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রবিবার সুপ্রিমকোর্ট বার অডিটরিয়ামে ডাকা এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, এ শাসন হিটালারি ফ্যাসিবাদি শাসনের কথা মনে করিয়ে দেয়।
 
বিএনপি চেয়ারপার্সন বলেন, 'এই জংলি সরকার দেশের গণমাধ্যমকে অবরুদ্ধ করে ফেলেছে। এখন গণমাধ্যমের কোন স্বাধীনতা নেই। সরকারের বিরোধিতা করলেই গণমাধ্যম রোষানলে পড়ে।'
 
তিনি বলেন, এই সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে চ্যানেল ১, দিগন্ত ও ইসলামি টিভিসহ বেশ কিছু পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। আইসিটি অ্যাক্টের মাধ্যমে সরকার কালা কানুন চালু করে সাংবাদিকদের হুমকি দিচ্ছে। অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে দেশের অনলাইন সংবাদপত্রগুলো বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে।
 
বক্তব্যে বেগম খালেদা জিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মামলা দিয়ে হয়রানির সমালোচনা করে বলেন, 'তার (ফখরুল) বিরুদ্ধে ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।' সর্বশেষ দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি না করে কারামুক্ত করার দাবি জানান তিনি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top