বৈশাখী টেলিভিশনের ১১ বছরে পদার্পন

Unknown
0
সেবা ডেস্ক:  আজ (২৭ ডিসেম্বর) ১১ বছরে পা রেখেছে স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী। দিনটিকে ঘিরে চ্যানেলটির কার্যালয়ে দিনভর থাকছে নানা আয়োজন। সম্প্রচারে থাকছে বেশ কিছু বিশেষ ও সরাসরি অনুষ্ঠান।
 
এদিকে চ্যানেলটির বছরপূর্তিতে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। টেলিভিশনের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন তারা। সকল সংকট অতিক্রম করে বৈশাখী টেলিভিশন অনেক দূর এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তারা। একই সঙ্গে প্রত্যাশা করেন, অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও সাংবাদিকতার বিকাশে বৈশাখী টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
টিভিটির আয়োজন সম্পর্কে জানা যায়, ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কেক কেটে বৈশাখীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুভসূচনা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ শিল্প ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিরা।
 
আজ ২৭ ডিসেম্বর (রবিবার) সকাল ১১টায় জাতীয় সংসদের এল ডি হলে দ্বিতীয় দফায় কেক কাটেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সদস্য, রাজনীতিবিদ, শিল্প ও সাংস্কৃৃতিক অঙ্গনের বিশিষ্টজন। এদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় সংসদের এল ডি হলে মিলনমেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী তা সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top