খালেদা জিয়ার বক্তব্য বিকৃত

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
মঙ্গলবার এক বিবৃতিতে মির্জা ফখরুল দাবি করেন, খালেদা জিয়ার দেয়া বক্তব্যের একটি অংশ বিকৃত ব্যাখ্যা করে ক্ষমতাসীন মহল অপপ্রচার শুরু করেছে। বিএনপির এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।
 
মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মহান শহীদদের তালিকা ও পরিচিতি আজ পর্যন্ত সংরক্ষিত নেই। এ কারণে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বিভিন্ন শক্তি ও ব্যক্তির পক্ষ থেকে শহীদদের সংখ্যা নিয়ে নানা ধরনের তথ্য ও বিতর্ক উপস্থাপন করা হয়ে থাকে। বিভিন্ন গ্রন্থে শহীদদের বিভিন্ন রকম সংখ্যা উল্লেখ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন সে কথাই তুলে ধরেছেন। তার বক্তব্যের মাধ্যমে তিনি মহান শহীদদের পরিচিতি ও প্রকৃত সংখ্যা নিরূপণের প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করেছেন, যাতে তাদেরকে উপযুক্ত সম্মান প্রদর্শন করা যায়। এই কথা বলার মাধ্যমে শহীদদের প্রতি কোনো ধরনের অসম্মান প্রদর্শনের প্রশ্নই আসে না।
 
​মির্জা ফখরুল এই অপপ্রচার ও তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে এই ধরনের হীন অপপ্রচারের মাধ্যমে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top