এবার নারীবাদী হলেন প্রিয়াংকা

S M Ashraful Azom
0

হলিউডের টিভি সিরিজ 'কোয়ান্টিকো'র এফবিআই মিশন শেষে এবার বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ব্যাস্ত সময় পার করছেন বলিউদের নারীবাদী চলচ্চিত্র 'জয় গঙ্গাজল' নিয়ে। সোমবার আনুষ্ঠানিক ভাবে চলচ্চিত্রটির ট্রেলার রিলিজ হয়েছে ।চলচ্চিত্রটিতে প্রিয়াংকা পুলিশ অফিসার আভা মাথুরের চরিত্রে অভিনয় করছেন।
 
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চলচ্চিত্রটিতে তার চরিত্র প্রসঙ্গে জানান, 'আমি নিজেও  নারীবাদী এবং এর জন্য আমি গর্বিত।এই চরিত্রে অভিনয় করতে পেরে  আমি খুবই উচ্ছ্বসিত।' তিনি আরও জানান, 'আভা মাথুরের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমাকে সাম্প্রতিক বিষয়গুলি মাথায় রাখতে হয়েছে। এই চলচ্চিত্রের জন্য নিজেকে নতুনভাবে তৈরি করেছেন আমি।'
 
অজয় দেবগন অভিনীত প্রকাশ ঝার আগের চলচ্চিত্র ‘গঙ্গাজল' এর  মতো ‘জয় গঙ্গাজল’ও দুর্নীতির বিরুদ্ধে উঠে দাঁড়ানোর কাহিনী। রাজনীতি, সমাজ ও পুলিশের মধ্যে সম্পর্ক নিয়ে ‘জয় গঙ্গাজল' নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক জানান, 'এই চলচ্চিত্রটি ‘গঙ্গাজল' এর সিক্যুয়েল নয়। ধর্ষণ, দুর্নীতি ও খুনের মতো প্রাসঙ্গিক ঘটনাও তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রটিতে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ৪ মার্চ মুক্তি পাবে চলচ্চিত্রটি।'   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top