‘শোবিজকে বিকৃতভাবে উপস্থাপন করার অধিকার কারও নেই’

Unknown
0
সেবা ডেস্ক:  ইউটিউব চ্যানেলের সংখ্যা নিয়মিতই বাড়ছে। তরুণদের মাঝে এরইমধ্যে বেশ সাড়াও ফেলেছে চ্যানেলগুলো। তবে পাশাপাশি অনেক বিব্রতকর অবস্থাতেও পড়তে হচ্ছে তারকাদের। এই প্রবণতায় বাড়ছে কিছু অসঙ্গতিও। সেন্সরশীপ বলে কিছু না থাকায় যে যার মতো, যা ইচ্ছে পোস্ট  দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে কিছু বিতর্কিত আরজে-উপস্থাপকরাও জড়িয়ে যাচ্ছেন। তেমনই কিছু অনুষ্ঠান নিয়ে মন্তব্য করলেন নওশীন। এ বিষয়ে নওশীন বলেন, ‘এদেরকে আমি বিকৃত বলবো। কারণ এরা কোনো ধরনের মান, শৈল্পিক সৌন্দর্য তো অনেক দূরের ব্যাপার, তাদের সামান্য রুচিবোধ নেই। আমার কাছে এদেরকে বিকৃতই মনে হয়। আর তারা এভাবে ভুল তথ্য দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশি শোবিজকে এভাবে বিকৃতভাবে উপস্থাপন করতে পারে না। আমি সেই ইউটিউব অনুষ্ঠানের নাম বলতে চাই না। তাতে আরও তাদের বাড়তি প্রচার এসে যাবে। কিন্তু অনতিবিলম্বে এটি বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। মূলত তাদের মূল উদ্দেশ্য অনলাইন হিট বাড়ানো।’
 
উল্লেখ্য, দেশের একাধিক ইউটিউব চ্যানেলেই এখন যে যার মতো বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট দিয়ে থাকে। তথাকথিত ক’জন তারকাদের নিয়ে ব্যঙ্গ অনুষ্ঠান ক্রমেই বেড়ে যাচ্ছে। আর এ নিয়ে শিল্পীদের ঐক্যবদ্ধভাবে বিষয়টি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top