বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।আগামী বছর বাংলাদেশে হতে যাওয়া এই টুর্নামেন্টে অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে খেলবে স্বাগতিকরা।
সহ-অধিনায়ক নাজমুল হোসেন, জয়রাজ শেখ, পিনাক ঘোষ, সাইফ হাসান, জাকির হাসানদের উপস্থিতিতে বাংলাদেশের ব্যাটিং দারুণ শক্তিশালী। সঞ্জিত সাহা, সালেহ আহমেদ শাওন গাজী, আরিফুল ইসলামরা স্পিনে অধিনায়ক মেহেদিকে নির্ভরতা জোগাবেন। আব্দুল হালিম, সাইফ উদ্দিন, মেহেদী হাসানে গড়া পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী।
২৭ জানুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে এই দুই দলের সঙ্গী স্কটল্যান্ড ও নামিবিয়া।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : মেহেদি হাসান মিরজা (অধিনায়ক), নাজমুল হোসেন (সহ-অধিনায়ক), জয়রাজ শেখ, পিনাক ঘোষ, সাইফ হাসান, জাকির হাসান, সাইফ উদ্দিন, শফিউল হায়াত, সাঈদ সরকার, মেহেদী হাসান, আব্দুল হালিম, সঞ্জিত সাহা, সালেহ আহমেদ শাওন গাজী, আরিফুল ইসলাম, জাকের আলী।
অপেক্ষমান : মুনীম শাহরিয়ার, মোসাব্বেক হোসেন, রিফাত প্রধান, কাজী অনিক ইসলাম।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top