সুনামগঞ্জের চারটি পৌরসভা নির্বাচনে নৌকার জয়

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  সুনামগঞ্জের চারটি  পৌরসভার সবকটিতে নৌকা সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ পৌরসভার ২৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে  বর্তমান  মেয়র আয়ূব বখত জগলুল ১৪  হাজার ৮৪৫ পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন মোবাইল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৮৬ ভোট। উক্ত পৌরসভায় বিএনপির প্রার্থী অধ্যক্ষ শেরগুল আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪১৪ ভোট।
দিরাই পৌরসভার ১২টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে ৭ হাজার ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী মোশাররফ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির  প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী মাসুক। তিনি পেয়েছেন ৬ হাজার ৪৯৫ ভোট।
জেলার  ছাতক উপজেলায় নৌকা প্রতীক নিয়ে পুন:নির্বাচিত হয়েছেন আবুল কালাম চৌধুরী। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ বিদ্রোহী) আব্দুল ওয়াহিদ মজনু মোবাইল প্রতীকে পেয়েছেন ৪হাজার ৭৬২ ভোট। এ পৌরসভায় বিএনপি প্রার্থী  ধান প্রতীক নিয়ে শামসুর রহমান শামসু পেয়েছেন ৩ হাজার ৩২৭ ভোট।
জেলার জগন্নাথপুর পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী  সাবেক পৌর চেয়ারম্যান হাজী আব্দুল মনাফ। ১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ৯ হাজার ৩২৪। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বি  বিএনপি সমর্থিত প্রার্থী রাজু আহমদ ৫হাজার ৬৯১ ভোট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top