উন্নয়নে অগ্রাধিকার গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প

S M Ashraful Azom
0

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘দেশিয় গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের গুরুত্ব বিবেচনা করে সরকার এ শিল্পখাতের উন্নয়নের প্রতি অগ্রাধিকার দিচ্ছে এবং এ শিল্পের সুষম বিকাশের লক্ষ্যে পৃথক শিল্পনগরি গড়ে তোলার জন্য শিল্প মন্ত্রণালয় কাজ করছে’। তিনি আজ শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
 
শিল্পমন্ত্রী বলেন, ‘একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট ও টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করতে শিল্প মন্ত্রণালয় থেকে জায়গা বরাদ্দ দেওয়া হবে। তিনি এ লক্ষ্যে কার্যকর উদ্যোগ নিতে বিসিক চেয়ারম্যানকে নির্দেশনা দেন’।
 
বৈঠকে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের জন্য একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট ও টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করতে জায়গা বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নেতৃবৃন্দ।
 
তারা বলেন, এ শিল্পখাত থেকে গত অর্থবছরে ৫.৬ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। টেস্টিং ল্যাবরেটরি স্থাপিত হলে এ খাতে রফতানির পরিমাণ আরো বাড়বে বলে তারা উল্লেখ করেন।
 
বৈঠকে শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, বিসিকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, বিজিএপিএমইএ’র সভাপতি রাফেজ আলম চৌধুরী, সহ-সভাপতি আবদুল কাদের চৌধুরী, মোয়াজ্জেম হোসেন মতি ও মোজাহারুল হক শহীদ, পরিচালক হাসানুল করিম তমিজসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
 
বৈঠকে বিজিএপিএমইএ’র নেতারা কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতিতে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পখাতের অবদান তুলে ধরেন। তারা বলেন, এ শিল্পখাতের উন্নয়নের মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পখাতে মূল্য সংযোজনের বিরাট সুযোগ রয়েছে। তারা এ শিল্পকে এসএমই শিল্পখাতের অন্তর্ভুক্ত করে সরকারের নীতিসহায়তা ও পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি জানান। একই সাথে তারা এ শিল্পের সুষম বিকাশের লক্ষ্যে একটি পৃথক গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পনগরি গড়ে তোলার তাগিদ দেন। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
 
এর আগে বাংলাদেশ তৃণমূল মহিলা উদ্যোক্তা সমিতির নেতৃবৃন্দ শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। শিল্পমন্ত্রীর দফতরে সাক্ষাতকালে তারা তৃণমূল পর্যায়ে দক্ষ নারী উদ্যোক্তা সৃষ্টিতে সরকারের নীতি সহায়তা বৃদ্ধির দাবি জানান।
 
জবাবে শিল্পমন্ত্রী বিটাক ও বিসিকের মাধ্যমে পরিচালিত প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের অংশ নেয়ার পরামর্শ দেন। সংগঠনের সভাপতি মৌসুমী ইসলাম, সহ-সভাপতি মাহাবুব আরা জলিসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top