সেবা ডেস্ক: নিখোঁজ সাংবাদিক আওরঙ্গজেব সজীবের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পদ্মা নদীর মুন্সিগঞ্জ সদর এলাকায় তার লাশ ভেসে ওঠে। পরে স্থায়ীদের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
নৌ-পুলিশের এডিশনাল এসপি মোখলেসুর রহমান জানান, লাশটির পরনের পোশাক ও শরীরের বর্ণনা নিখোঁজ সাংবাদিক সজীবের চেহারার সঙ্গে মিলে যায়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এসে লাশ সনাক্ত করবেন।
এর আগে গত রবিবার রহস্যজনকভাবে নিখোঁজ হন আওরঙ্গজেব সজীবের। পরে তার স্ত্রী মোর্শেদা বেগম নিশি সোমবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সজীবের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের খাসকান্দি এলাকায়। ঢাকার বকশী বাজার কমলদাহ্ উর্দ্দু রোডে নিজস্ব বাড়িতে স্ত্রী মোর্শেদা, দুই শিশু সন্তান নুর মোহাম্মদ সোহান ও ইসমাত আরা সাবাকে নিয়ে থাকতেন। তিনি ভোরের ডাক, বাংলাদেশ প্রতিদিন, বাংলাভিশন, সময়, ইনডিপেনডেন্টসহ কয়েকটি গণমাধ্যমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।