কক্সবাজারে ৩১ ডিসেম্বর শুরু বিচ কার্নিভাল

S M Ashraful Azom
0

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সাজছে নতুন করে। ইংরেজি নববর্ষে কক্সবাজারসহ বাংলাদেশের পর্যটন শিল্পকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে আয়োজন হচ্ছে মেগা বিচ কার্নিভাল। আগামী ৩১ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী মেলায় নতুন করে সাজবে কক্সবাজারের সমুদ্র সৈকত।
 
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিচ কার্নিভাল আয়োজনের এ ঘোষণা দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, পর্যটন করপোরেশনের চেয়্যারম্যান ড. অপরূপ চৌধুরী ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির।
 
মন্ত্রী জানান, ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। পর্যটনের গন্তব্য হিসেবে কক্সবাজারকে সারা পৃথিবীর সামনে তুলে ধরতেই এ আয়োজন। পর্যটন বাংলাদেশের জন্য খুবই সম্ভাবনাময় একটি শিল্প। সম্ভাবনাময় এই বাংলাদেশের পর্যটন শিল্পকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতে সরকারের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তিনি বিচ কার্নিভালে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানান। বিচ কার্নিভালের আয়োজন করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসন।
 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কক্সবাজার সৈকতে বিচ কার্নিভালের উদ্বোধন হবে সকাল ১০টায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top