আজ সোমবার নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিন: সিইসি

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, কিছু কিছু ঘটনা ঘটলেও সার্বিকভাবে পৌরসভা নির্বাচনের পরিবেশ ভালো আছে। আরো দুই দিন সময় আছে। এই সময়ের মধ্যে পরিবেশ আরো ভালো হবে।
 
রবিবার নির্বাচন কমিশন কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। তিনি বলেন, অভিযোগ আসছে। কমিশন ব্যবস্থাও নিচ্ছে।
 
রবিবার বিকেলে বিএনপি একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছে অভিযোগ করেছে, গত এক সপ্তাহে নির্বাচনের পরিবেশের চরম অবনতি হয়েছে। এ ব্যাপারে সিইসির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, পরিবেশ নিশ্চয়ই ভালো আছে। কিছু অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন বা মারপিটের ঘটনা ঘটছে। আবার ভালো ভাবে নির্বাচনের কার্যক্রম চলছে এমন পৌরসভাও অনেকে। সবকিছু মিলিয়ে যে পরিবেশ এখন আছে, ভবিষ্যতে যে সময় আছে সে সময়ের মধ্যে পরিবেশ আরও ভালো হবে।
পর্যবেক্ষক নিয়োগ প্রসঙ্গে সিইসি বলেন, কমিশন যাচাই-বাছাই করছে। যাদের অভিজ্ঞতা আছে, তাদের নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হবে।
 
আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ হবে। সোমবার নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top