এক দম্পতিকে দুইটি সন্তান নেয়ার অনুমতি-এক সন্তান নীতি ত্যাগ

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  আগামী বছরের প্রথম দিন থেকে এক সন্তান নীতি ত্যাগ করছে চীন। এর ফলে দেশটির দম্পতিরা দুইটি সন্তান নেয়ার অনুমতি পাবেন। খবর- সিনহুয়ার।
চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির সভায় রবিবার এই অনুমোদন দেয়া হয়। সংশোধিত জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা আইনে বলা হয়েছে, 'এক দম্পতিকে দুইটি সন্তান নেয়ার অনুমতি দিতে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।'
গত কয়েক বছর থেকে এক সন্তান নীতি মেনে চলার ক্ষেত্রে বেশ শিথিলতা দেখিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তখন থেকেই অনুমান করা হচ্ছিল, আনুষ্ঠানিকভাবে দুই সন্তান নীতির যুগে প্রবেশ করতে যাচ্ছে চীন।
১৯৭৯ সালে চীনে বিতর্কিত এক সন্তান নীতি চালু করা হয়। এর লক্ষ্য ছিল জন্মহার কমানো এবং জনসংখ্যার চাপ কমিয়ে আনা। কিন্তু সামপ্রতিক বছরগুলোতে চীনে এই নীতি পরিবর্তনের জন্য চাপ তৈরি হচ্ছিল, বিশেষ করে যেভাবে তরুণদের তুলনায় প্রবীণদের সংখ্যা বাড়ছে তা নিয়ে।
ধারণা করা হয়, চীনের এক সন্তান নীতির কারণে দেশটিতে অন্তত ৪০ কোটি সন্তানের জন্ম নিয়ন্ত্রণ করা গেছে। যেসব দম্পতি এই এক সন্তান নীতি লংঘন করেছে, তাদের জরিমানা থেকে শুরু করে কর্মচ্যুতি এমনকি জোর করে গর্ভপাত ঘটানোর মত কঠোর সাজার বিধান ছিল। সূত্র: সিএনএন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top