দুর্যোগে জীবন বাঁচাবে রোবট

Unknown
0

সেবা ডেস্ক:  দুর্যোগে মানুষের জীবন বাঁচাতে ও দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধারকাজ পরিচালনা করতে রোবট তৈরি করেছে জাপান। জাপানের নিউ এনার্জি এন্ড ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনইডিও) সম্প্রতি দুর্যোগ মোকাবেলায় সাহায্য করবে এমন একাধিক রোবট প্রদর্শন করেছে বলে জানিয়েছে ইয়াহু নিউজ।

দুর্যোগ মোকাবেলায় সাহায্যের জন্য তৈরি রোবটের মধ্যে অন্যতম হল এইচআরপি-২ কাই, জ্যাক্সন ও হাইড্রা। এইচআরপি-২ কাই এর উরুসন্ধি থাকায় এটি স্বতন্ত্রভাবে হাঁটাচলা করতে পারে। সরুপথ অনেক সহজেই অতিক্রম করতে সক্ষম ওই রোবটটি। আর তাই দুর্যোগের সময় এটি দুর্যোগপূর্ণ এলাকা থেকে মানুষকে উদ্ধার করতে ভূমিকা রাখতে পারবে।
অন্যদিকে, জ্যাক্সন রোবটটির মানুষের বিভিন্ন যন্ত্রপাতি বহন ও ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, মানুষের মতো দৌঁড়াতেও পারে এটি।
মানুষের মতো প্রায় সব কাজই করতে পারে হাইড্রা। মানব শরীরের আদলে তৈরি বলে একে বলা হচ্ছে ‘হিউম্যানয়েড রোবট’। গিয়ারের বদলে ‘ওয়েল প্রেশার’ নির্ভর এই রোবটটি।
দুর্যোগকালীন সাহায্যের জন্যই ওই রোবটগুলো তৈরি করা হয়েছে। বিভিন্ন দুর্যোগ মোকাবেলা ও উদ্ধারকাজ পরিচালনান জন্য বিভিন্ন দেশে রোবটগুলোর বেশ চাহিদা রয়েছে বলে জানিয়েছে ইয়াহু নিউজ।
রোবটগুলোর কাজ প্রদর্শনের জন্য একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছে এনইডিও।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top