শিবগঞ্জে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর ক্যাম্পে ককটেল বিস্ফোরণ

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিকের নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
 
শুক্রবার রাত অনুমানিক সাড়ে ১০টায় থানার অদূরে অটোরিক্সা স্ট্যান্ডের পাশে অবস্থিত প্রধান নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরনের এই ঘটনা ঘটে। এসময় মেয়র প্রার্থী ক্যাম্পে ছিলেন না। তিনি নির্বাচনী গণসংযোগে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো ৩টি লাল টেপ মোড়ানো ককটেল উদ্ধার করেছে।
 
এদিকে এ ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে মেয়রপ্রার্থী মানিকের সমর্থক ও দলীয় নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পৌর এলাকায় বিক্ষোভ করেছে।
 
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরিত বস্তুটি শক্তিশালী পটকা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ৩টি ককটেল সদৃশ্ লালটেপ মোড়ানো বস্তু উদ্ধার হয়েছে। যা পরে  পরীক্ষা করে দেখা হবে। ঘটনার পর বিক্ষোভ হলেও বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top