মারুফুলকেই রাখতে চায় বাফুফে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  সাফ ব্যর্থতার পর বঙ্গবন্ধু কাপ ফুটবলে বাংলাদেশ দলের কোচ হিসাবে মারুফুল হক থাকবেন কি থাকবেন না তা নিশ্চিত না। ৬ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধন। এখন জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। 
কে হবেন কোচ তা নিয়ে প্রশ্ন উঠেছিল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের কাছে। মারুফুলকে সাফ পর্যন্তই দায়িত্ব দেয়া হয়েছিল। মারুফুলও এখন জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী না। তারপরও বাফুফে তাকে দিয়েই দায়িত্ব পালন করাতে চায় এমন ইঙ্গিত সালাহউদ্দিনের কণ্ঠে। সংবাদ মাধ্যম জানতে চাইলো জাতীয় দলের কোচ কাকে করা হবে। জবাব দিলেন সালাহউদ্দিন, মারুফ যদি থাকতে না চায় বিকল্প ব্যবস্থা আছে।’ এই কথায় পরিষ্কার মারুফকে রাখতে চায় বাফুফে। কিন্তু মারুফ কি থাকবেন। গতকাল সন্ধ্যায় বিমানবন্দরে নেমে ফোনে মারুফুল হক জানালেন তিনি বাফুফের সঙ্গে কথা বলবেন। মারুফ বললেন, উনারা (বাফুফে) কি করতে চায় সেটা আলোচনা করেনি আগে।
যখন কেউ এগিয়ে আসতে চায়নি। ফুটবলের বিপদের দিনে কোচের দায়িত্ব নিয়েছিলেন মারুফুল হক। দেশের ফুটবলের কথা ভেবে এবং ফুটবল দর্শকদের একটা ভালো কিছু উপহার দিতে কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়েছিলেন তিনি। অনেক সাহস নিয়ে চ্যালেঞ্জটা উতরাতে পারলেন না নামমাত্র সময় হাতে পাওয়ার কারণে। মারুফ এখনও ভুলতে পারছেন না তার সাফের সেমিফাইনালে উঠতে না পারার কথা। তিনি বললেন, মালদ্বীপ যদি আফগানিস্তানের মতো দলও হতো তাহলে একটা সান্ত্বনা পেতাম। ওরা তো আমাদের মতো দলও না।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top