‘থার্টি-ফার্স্ট নাইট সেলিব্রেশন’ রেডিসনে

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইট  উপলক্ষে রাজধানী ঢাকার রেডিসন ব্লু পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। আইটেম ড্যান্স, গান, ফ্যাশন সব কিছুই থাকবে জমকালো এই আয়োজনে।
 
অনুষ্ঠানটিতে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন কানিজ সুবর্না, দিভা, লাইলা নাঈম ও তার দল । এছাড়াও থাকছে দেশের প্রথম সারির মডেল ইমি, মারিয়া, আঁখি, মাশিয়াত ও ঝুমুরদের ফ্যাশন শো।
 
রূপকথা ইভেন্ট অ্যান্ড কমিউনিকেশনে আয়োজনে অনুষ্ঠানটি রাত আটটা থেকে শুরু হবে এবং চলবে মধ্য রাত পর্যন্ত। ইতি মধ্যেই রেডিসন হোটেলের লবিতে পাওয়া যাচ্ছে অনুষ্ঠানটির টিকিট। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top