এক হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  কুমিল্লার চান্দিনা উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক সাদ্দাম হোসেন (২০) চট্টগ্রামের ভূজপুর উপজেলার লালমাই গ্রামের বাসিন্দা।
 
মঙ্গলবার বিকেলে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকা থেকে হাইওয়ে পুলিশ তাকে আটক করে।
 
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম জানান, ওই সড়কের ওই এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহবশত তার দেহ তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো পাঁচটি মোড়কে এসব ইয়াবা পাওয়া যায়।
 
তিনি আরো জানান, সাদ্দামের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top