কোন রক্তের গ্রুপে কোন রোগ হতে পারে

Unknown
0
                                                               
সেবা ডেস্ক:  রক্তের প্রয়োজন হলে রক্ত দান বা গ্রহণের জন্য গ্রুপ ম্যাচ হওয়া জরুরি। এজন্যই আমরা রক্তের গ্রুপ জেনে থাকি। পাশাপাশি জানতে হয় রক্ত পজেটিভ না নেগেটিভ। কারণ নেগেটিভ গ্রুপের রক্ত খুঁজে পাওয়া কঠিন। আপনার রক্তের গ্রুপ আপনার শারিরিক সক্ষমতার মাত্রা বলে দেয়। এতদিন আমরা এটুকুই জানতাম।
সম্প্রতি চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, রক্ত বা ব্লাড গ্রুপ ডেকে আনতে পারে বড় অসুখকে। তাই সাবধান হওয়ার সময় এসেছে। রোগ শরীরে বাসা বাধার আগেই আপনি সতর্ক হয়ে নিতে পারেন। জেনে নিন কোন কোন রোগ থেকে সতর্ক হতে হবে আপনাকে?
‘এ’- গ্রুপের রক্ত
এই গ্রুপের রক্তের মানুষের ক্যানসারের সম্ভাবনা বেশি রয়েছে। যেমন অগ্নাশয়ের ক্যানসার এবং লিউকোমিয়া। এমনকি গুটি বসন্ত এবং ম্যালেরিয়াতেও আক্রান্ত হতে পারেন।
‘বি’- গ্রুপের রক্ত
বিশ্বে বি গ্রুপের রক্তের মানুষই বেশি। আপনার যদি এই গ্রুপের রক্ত হয় তা হলে সাবধান হতে হবে। কারণ, এই গ্রুপের ক্ষেত্রে ১১% হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।
‘এবি’ গ্রুপের রক্ত
এই ক্ষেত্রে হৃদরোগের সম্ভাবনা ২৩%। ‘বি’ গ্রুপের থেকে অনেকটাই বেশি। এই গ্রুপের রক্ত যাদের আছে ভবিষ্যতে তাদের মুখের স্নায়ু বা পেশী বিকল হয়ে যেতে পারে। হতে পারে স্বরযন্ত্রের সমস্যাও। সমস্যা হতে পারে স্মৃতিতে।
‘ও’-গ্রুপ গ্রুপের রক্ত
ও গ্রুপের রক্ত কিছুটা মিশ্র প্রকৃতির। এজন্য এদের আলসার হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। বিশেষ করে এই গ্রুপের মানুষের পেটের অসুখ হওয়ার সম্ভাবনা বেশি। তবে এই গ্রুপের রক্তের মানুষের নিশ্চিন্ত হওয়ারও বেশ কিছু কারণ রয়েছে। অগ্নাশয় ক্যানসার এবং ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা এদের প্রায় নেই বললেই চলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top