পরবর্তী প্রজন্মের গুগল গ্লাস ভাঁজ করা যাবে

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  টেক জায়ান্ট গুগলের অভিনব পণ্য গুগল গ্লাসের পরবর্তী সংস্করণটি ভাজ করা যাবে।  এরই মধ্যে গুগল গ্লাসের নতুন সংস্করণটির প্যাটেন্ট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনে (এফসিসি)।
 
এফসিসিতে দেওয়া নথিতে গুগল গ্লাসের ছবি, ডিভাইসটির ভিতরের ছবি, গ্লাসটি পরীক্ষার রিপোর্ট, ডিভাইসটি ব্যবহারের পদ্ধতিসহ বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে। পণ্য বাজারজাত করার জন্য অনুমোদন দেওয়া মার্কিন প্রতিষ্ঠান ফেডারেল কমিউনিকেশনস কমিশন তাদের ওয়েবসাইটে গুগল গ্লাসের নতুন সংস্করণের একটি ছবি প্রকাশ করেছে।
 
নতুন ডিজাইনের গুগল গ্লাসটি অনেক বেশি চমকপ্রদ। তবে পরিধেয় পণ্যটির সবচেয়ে আপডেট হলো এটি ভাঁজ করা যাবে সাধারণ চশমার মতো করে। এর ফলে ডিভাইসটি ব্যবহার ও বহন অনেক সহজ হবে এবং ব্যবহারকারী যখন ডিভাইসটি ব্যবহার করবেন না তখন তা ভাঁজ করে রাখতে পারবেন।
 
এবারের সংস্করণের নাম দেওয়া হয়েছে গুগল গ্লাস ২.০। ক্যামেরা থাকবে ডিসপ্লের উপরে। জায়ান্ট চিপ নির্মাতা ইনটেলের অ্যাটম প্রসেসর ব্যবহার করা ডিভাইসটির পাওয়ার বাটন থাকবে পেছনে। ফোর জি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়েছে গুগল গ্লাসে। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top