চবির স্থগিত চতুর্থ সমাবর্তনের তারিখ ঘোষণা

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  স্থগিত চতুর্থ সমাবর্তনের তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩১ জানুয়ারি এ সমাবর্তনের অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা।
 
তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জানিয়েছেন।
 
চলতি বছরের ২১ ডিসেম্বর এই সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ৩০ নভেম্বর নিবন্ধনের শেষ দিন সন্ধ্যায় ‘অনিবার্য কারণ বশতঃ’ সমাবর্তন স্থগিত করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
সমাবর্তনে ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এবং ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, এমএস, চিকিৎসা বিজ্ঞান, নার্সিং ও সাধারণ ডিগ্রিধারীদের সনদ ও চ্যান্সেলর পদক দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top