সারাদেশে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে: নাসিম

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে গণতন্ত্রের উৎসব চলছে। পৌরসভা নির্বাচনকে ঘিরে সারাদেশে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে।
 
বিএনপি নেত্রী খালেদা জিয়া সেই উৎসবে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে নাসিম বলেন, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে। তার মানে এই নয় যে আগুন দিয়ে দেশ জ্বালিয়ে দিতে হবে। নির্বাচনে এসেছেন ভাল কথা,জয়-পরাজয় যাই হোক মেনে নিন। দেশের মানুষের শান্তি বিনষ্ট করবেন না। আওয়ামী লীগ জয়-পরাজয় যাই হোক তা মেনে নেবে।
 
রবিবার রাজধানীর একটি হোটেলে এফডব্লিউএ’ রেজিস্টারের ৮ম সংস্করণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নাসিম। বেসরকারি প্রতিষ্ঠান সেভ দ্যা চিলড্রেন’র সহায়তায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষের তথ্য উপাত্ত সংরক্ষণে নতুন যে রেজিস্টার দেয়া হলো তা সঠিক ভাবে পূরণ করবেন। এখানে কোন ফাঁকির আশ্রয় নেবেন না। কোন মিথ্যা তথ্য দেবেন না।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়। তিনি বলেছিলেন, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়ার জন্য পরিবার ছোট করতে হবে। বাংলাদেশ এখন দারিদ্র দূর করার পথে।
 
রেজিস্টার ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, আজ বাংলাদেশ সবদিক থেকেই আধুনিক ও ডিজিটাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে এজন্য ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, এক সময় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিতে মানুষ বিমুখ ছিলেন, ধর্মীয় নেতারা এর বিরুদ্ধে ছিলেন। এখনো কিছুটা আছে।
 
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. নুর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রধান সমন্বয়কারী ডা. মাখদুমা নার্গিস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা,নিপোর্ট’র মহাপরিচালক ওয়াহিদ হোসাইন, ইউএসএআইডি’র প্রতিনিধি ডা. সুকুমার সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক(এমআইএস) আব্দুল মান্নান ইলিয়াস, সেভ দ্যা চিলড্রেনের পরিচালক ডা. ইশতিয়াক মান্নান।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top