বকশীগঞ্জে জিনিয়া ওমর মডেল একাডেমির ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

G M Fatiul Hafiz Babu
0

সেবা ডেস্ক: 
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার প্রথম প্রতিষ্ঠিত জিনিয়া ওমর মডেল একাডেমির ২০১৫ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
 সোমবার আনুষ্ঠানিকভাবে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উক্ত একাডেমির অধ্যক্ষ হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
সাবেক অধ্যক্ষ আফসার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই ফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন ও উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক বজলুর রশিদ, একাডেমির শিক্ষক ও প্রভাষক মাহমুদুর রহমান ও জবেদ আলী।
ফল প্রকাশ শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আবদুর রউফ তালুকদার।
অনুষ্ঠানে সকল শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপসি'ত ছিলেন। পরে এক মনোজ্ঞ অনুষ্ঠানে স'ানীয় শিল্পকলা একাডেমির শিল্পিরা অংশ গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top