সংসদ সদস্য আনিছুর রহমান মানিক এর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিছুর রহমান মানিকসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের শহীদ ইউনুস আলীর ছেলে রুহুল আমীন বাদী হয়ে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে এ মামলা করেন। পরে মামলাটি আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয় ।  

মামলার অপর আসামিরা হলেন- ত্রিশাল উপজেলার মোখলেছ,বাচ্চু, শামসুল হক ফকির, নুরুল হক, সুলতান, খাদেম, মানিক মুনসী, মোজাজ্জল হোসেন, রতন, ইব্রাহিম ও ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতার আ. করীম।

মামলার বাদী পক্ষের আইনজীবী মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, বিচারক আবেদা সুলতানা মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top