মারা গেছেন লাদেনের দেহরক্ষী ‘আবু জান্দাল’

Unknown
0
সেবা ডেস্ক:  ওসামা বিন লাদেনের দেহরক্ষী নাসের আল বাহরি দীর্ঘদিনের অসুস্থতার পরে মারা গেছেন। ইয়েমেনে নিজস্ব সূত্রের বরাত দিয়ে বিবিসি এই কথা জানিয়েছে।
 
বিবিসির সূত্র জানায়, ইয়েমেনে নাগরিক বাহরি দেশটির দক্ষিণাঞ্চলের শহর মুকাল্লায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আবু জান্দাল নামে পরিচিত এই দেহরক্ষী আফগানিস্তানে ওসামা’র গাড়িচালক ছিলেন। বাহরি ২০০৮ সাল পর্যন্ত গুয়ান্তানামো বে কারাগারে আটক ছিলেন এবং মুক্তি পেয়ে ইয়েমেনে চলে আসেন। তিনি আল কায়েদার বিভিন্ন জঙ্গি অভিযানে সংশ্লিষ্ট ছিলেন তবে পরবর্তীতে এই সংগঠন ত্যাগ করেন। ২০১০ সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ইয়েমেনে উগ্রবাদীদের বিষয়ে সতর্ক করেছিলেন। বর্তমানে ইয়েমেন হুথি বিদ্রোহী ও বিভিন্ন জঙ্গি সংগঠনের চারণক্ষেত্র ইয়েমেন। বিবিসি। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top