চট্টগ্রামের সীতাকুণ্ডে ২ প্রার্থীর প্রচারণার মাইক ছিনতাই

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রচারণার মাইক ছিনিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় সীতাকুণ্ড রিটার্নিং অফিসারের বরাবরে উভয় প্রার্থী লিখিত অভিযোগ করেছে।
 
ওই দুই প্রার্থীর অভিযোগ, শুক্রবার বিকাল সাড়ে চারটায় ২নং ওয়ার্ড পন্থিছিলা হাজি পাড়া এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও বর্তমান মেয়র নায়েক অব. সফিউল আলমের নারিকেল প্রতীকের প্রচারণা চালানোর সময় নৌকা প্রতীকের কর্মী সালা উদ্দিনের নেতৃত্বে মামুন, আমির হোসেনসহ ১৫/২০ জনের একটি গ্রুপ হামলা চালিয়ে মাইক ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় প্রচারের মাইকটি ছিনিয়ে নেয় তারা।
 
অপরদিকে একইদিন বিকাল সাড়ে চারটায় পৌর সদর উত্তর বাইপাস এলাকায় ডা. আহমেদুর রহমান সড়কে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী তাওহিদুল হকের মোবাইল প্রতীক প্রচারণার মাইক ও গাড়ি ভাঙচুর করা হয়। এ হামলাকারীরা মাইকের যন্ত্রাংশ ছিনিয়ে নেয়। এ সময় সাহেদ খান মঞ্জু ও সিএনজি চালক আবুল কাশেমকে নৌকা প্রতীকের কর্মীরা মারধর করে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top