একটি চক্র চোরাগোপ্তা হামলায় সম্প্রীতি নষ্ট করছে

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  একটি চক্র চোরাগোপ্তা হামলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীলতার দিকে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। 
 
রাজশাহীর বাগমারায় মসজিদে বোমা হামলার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তিনি। ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচা’  নামে একটি সংগঠন এর আয়োজন করে।
 
রাজশাহীর বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের এক মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ওই আত্মঘাতী বোমা হামলায় এক যুবক নিহত এবং কয়েকজন আহত হয়।
 
ওই হামলার প্রসঙ্গ তুলে মৌলবাদী গোষ্ঠী দেশ নিয়ে ষড়যন্ত্র করছে- অভিযোগ করে সংগঠনের আহ্বায়ক নৌমন্ত্রী শাজাহান খান বলেন, জামায়াতসহ সব ধরনের মৌলবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের প্রতিহত না করা পর্যেন্ত আন্দোলন চলবে। শাজাহান খানের নেতৃত্ব বিক্ষোভ সমাবেশে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top