সেবা ডেস্ক: ইন্টারনেট দুনিয়াই ভারতীয় সেলিব্রেটিদের মধ্যে ২০১৫ সালে সবচেয়ে বেশি খোজা হয়েছে সানি লিওনকে। অন্য দিকে এশিয়ায সবচেয়ে আবেদনময়ী নারীর স্থানটি দখল করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। দুজনেই বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন দাপটের সাথে। তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্কের কথা বলিপাড়ায় কমবেশী সবারই জানা।
সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুইজনকে বেশ ঘনিষ্টভাবে চলাফেলা করতে দেথা যায়। ঐ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে সানি সম্পর্কে প্রিয়ঙ্কা বলেন, 'আমি সানিকে ভালবাসি। ওর সাহস আছে। সানি স্বাধীনচেতা, নিজে যা ভাবে দৃঢ়তার সঙ্গে তা বলতে, করতে পারে। সানি সব সময় সোচ্চার। ভারতের সবচেয়ে বেশি সার্চড সেলিব্রিটিও বটে।'
উল্লেখ্য, আগামী বছরের শুরুতে প্রিয়াঙ্কা অভিনীত 'জয় গঙ্গাজল' মুক্তি পাচ্ছে । এদিকে সানিকে দেখা যাবে সেক্স কমেডি 'মস্তিজাদে'তে। এখন শুধু দেখার অপেক্ষা কে কাকে ছাড়িয়ে সফল হয়। সানি না প্রিয়াঙ্কা!

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।