বকশীগঞ্জে অবিবাহিত যুবককে বন্ধ্যাকরণ, অঙ্কুরেই বিনষ্ট জামিলের জীবন

G M Fatiul Hafiz Babu
0
সেবা ডেস্ক: 

মা নেই ছেলেটির । আছে শুধু বাবা। মামার বাড়িতে থেকে হোটেলের কাজ করে জীবনযাপন করছে সে। স্বপ্ন ছিল একটি ফুটফুটে মেয়েকে বিয়ে করে বাকি জীবন মামার বাড়িতেই কাটাবেন । কিন' সে স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। কয়েকজন স্বার্থান্বেষী কর্মকর্তার খপ্পরে পড়ে সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।
ওই কর্মকর্তারা তার সর্বনাশ করে এখন মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন। এভাবেই বলছিলেন যুবক জামিল। ফলে অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে যুবক জামিলের জীবন।
অবিবাহিত যুবক জামিলকে গত ২১ ডিসেম্বর বকশীগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অপারেশনের মাধ্যমে বন্ধ্যাকরণ করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রব্বানীর নির্দেশে ওই কেন্দ্রের ভিজিটর রওশন আরা ও নিলক্ষিয়া ইউনিয়নের পরিবার পকিল্পনা সহকারী রেনুকা বেগমের সহযোগিতায় অবিবাহিত যুবক জামিলকে বন্ধ্যাকরণ করা হয়। জ্যেষ্ঠ কর্মকর্তার চাপের কারণে রাস্তা থেকে ধরে এনে বন্ধ্যাকরণ করা হয় জামিলকে।
দ্বায় এড়াতে অপারেশনের পর মুচেলিকাও নেয়া হয় জামিলের। এঘটনায় বকশীগঞ্জে তোলপাড় শুরু হয়। অপারেশনের পর থেকে অনেকটাই অসুস'্য জামিল।
নিজেদের স্বার্থ হাছিলে মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটান উপজেলা মাতৃসদনের কর্মকর্তা কর্মচারীরা।
মেরী স্টোপস বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মাধ্যমে  জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম চালানো হয়। কোন পুরুষ বা মহিলার জন্মনিয়ন্ত্রণ বা বন্ধ্যাকরণ করা হলে তাদের ২ হাজার করে টাকা দেওয়া হয়।
সচেতনতার মাধ্যমে যখন কোন পুরুষ-মহিলাকে এই কাজে আনা যায় না তখনই বিকল্প পথে হাঁটতে হয় মাঠ কর্মীদের । বিকল্প পথে হাঁটতে গিয়ে অনেক সময় অবিবাহিত যুবকদের ফাঁদে ফেলে সর্বনাশ করা হয়। এরকমই প্রতারণার শিকার বকশীগঞ্জের অবিবাহিত যুবক জামিল।
জানা গেছে, ২১ ডিসেম্বর ২ হাজার টাকা ও একটি লুঙ্গি দেওয়ার কথা বলে একজন দালাল জামিলকে বকশীগঞ্জ মাতৃ সদনে নেওয়া হয়। সেখানে নিয়ে ডা. মুজিবুল হক নামে একজন জামিলের অপারেশন করেন। অপারেশনের মাধ্যমে বন্ধ্যাকরণ করা হয় তাকে। কোন রকম যাচাই-বাচাই না করেই জোরপূর্বক অবিবাহিত যুবক জামিলকে বন্ধ্যাকরণ করা হয়। অপারেশনের পর কিছু ব্যাথার ট্যাবলেট হাতে ধরিয়ে দেওয়া হয় জামিলের । একথা যেন কাউকে না বলা হয় সেজন্য জামিলের কানমন্ত্রও দেওয়া হয়। দুপুরে অপারেশনের পর সন্ধ্যা পর্যন্ত বন্ধ্যাকরণের বিষয়টি মামার বাড়ি কাউকে জানায়নি। রাতে প্রচন্ড ব্যাথা অনুভব হলে মামা আমিউল হককে সবকিছু খুলে বলে জামিল । জামিলের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে মামা আমিউল হক ও ছামিউল হকের। রাত পেরুতেই বিষয়টি নিয়ে স'ানীয় সাংবাদিকদের জানান মামা আমিউল হক। এ খবর ছড়িয়ে পড়লে অনেকেই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রব্বানীকে ধিক্কার জানায়।
অবিবাহিত যুবক জামিলকে বন্ধ্যাকরণ করা হয়েছে পরবর্তী টার্গেট কে এমন প্রশ্নও করেন অনেকে ? মূলত পরিবার পরিকল্পনা অফিসের স'ানীয় মাঠকর্মীরা কর্মকর্তা গোলাম রব্বানীর চাপেই এরকম কাজ করে থাকে।
গোলাম রব্বানীর এসব অনৈতিক চাপ নিয়ে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জামিলের মামা আমিউল হক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস'া নিতে জেলা সিভিল সার্জন , জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top